1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুর স্ত্রীর পিড়ির আঘাতে স্বামীর মৃত্যু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর পিঁড়ির আঘাতে হাফিজুল ইসলাম (৬৫) নামে এক মিষ্টি বিক্রেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের কুচিয়ামাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নবান্ন উৎসব উপলক্ষ্যে স্ত্রী রহিমা বেগম স্বামী হাফিজুলের কাছে নতুন শাড়ি কেনার অনুরোধ জানান। এ নিয়ে মঙ্গলবার সকালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে রহিমা বেগম বসার কাঠের পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত হাফিজুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্ত্রী রহিমা বেগমকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park