1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুর সদর সেক্টর কমান্ডার কার্যালয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টর।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় দিনাজপুর সেক্টর কমান্ডার কার্যালয়ে রংপুর উত্তর-পশ্চিম রিজয়নে আওতায় মাদক, চোরা চালান, পুশ ইন, পুশ ব্যাক,অস্ত্র গুলা বারুদ উদ্ধারসহ জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি নিয়ে সংবাদ সম্মেলন করেন দিনাজপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ হাসান খান। নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটা টাকার অধিক মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর দুইটাই দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার ক‌র্ণেল মোহাম্মদ ফয়সাল হানান খান এ তথ্য জানান। এসময় ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অ‌ধিনায়ক লে, ক‌র্ণেল এ এম জা‌বের বিন জব্বার জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন অভিযানে ৯৬৬ বেতল ফেন্সিডিল,১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে ৪৮ জন আসামীকে আটক করা হয়েছে।মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫জন পুরুষ ৩জন নারী ও ২জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলিও ২.দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়।

চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল ইজি বাইক নৈকা ও বাইসাইকেল, উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫ গরু ১৩টি মহিষ ২টি আটক করা হয়।তিনি জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে।

নভেম্বর মাসে বিজিবি–বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিরল সীমান্তে ৩০০টি কম্বল ও ১০০০টি শিশু শীতবস্ত্র বিতরণ এবং ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই মাসে সীমান্ত এলাকায় ২৫৮৬টি জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও অভিযান জোরদার করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park