1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উদযাপিত “শুভ নববর্ষ-১৪৩২”

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা! “শুভ নববর্ষ-১৪৩২”। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।

 

সেই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল-০৮.৩০ ঘটিকায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে গোর-এ শহিদ ময়দান (বড়মাঠ)-এ সমাপ্ত হয়।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে গোর-এ শহিদ ময়দান (বড়মাঠ)-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উপভোগ করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মহোদয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর ।এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।.।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park