1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুর জেলা প্রশাসককে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা”র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নিকট দরিদ্র, শীতার্তদের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর জেলার পক্ষ থেকে ৫২৫ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।

আজ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে আশা – দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস,সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন, আশা দিনাজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারওয়ার খান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ হোসেন আলী, রিজিওনাল ম্যানেজার ট্রেইনি মোঃ ফারুক হোসেন, ম্যানেজার (এমএসএমই) দিনাজপুর মোঃ সাখাওয়াত হোসেন, সাপোর্ট ইঞ্জিনিয়ার ( আশা দিনাজপুর জেলা) মোঃ হারুনুর রশীদ, আশা দিনাজপুর-১ এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রহমান, আশা দিনাজপুর-২ এর‌ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান সহ আশা অফিসের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও জেলা প্রশাসককে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park