1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুর জেলার পার্বতীপুরের অভিযোগ চালিয়ে অবৈধ ২ টি ইটভাটা গুড়িয়ে দিলেন , প্রশাসন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় অবৈধভাবে পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকস নামক একটি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ঢেরারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এছাড়াও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজা।
জানাগেছে, অভিযানে পার্বতীপুর উপজেলার ঢেরারহাট এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

একই সাথে দক্ষিণ পলাশবাড়ী এলাকার মেসার্স এআরবি ব্রিকস ও ঢেরেরহাট এলাকার মেসার্স সততা ব্রিকস এর ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, সেনা সদস্য, র‌্যাব ১৩ ব্যাটালিয়ন, পার্বতীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park