1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে -৬ আসনের ৪ টি উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম ,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের একদিনে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট এই ৪ টি উপজেলায় একযোগে চলছে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ইউরোলজি, নিউরোলজি, গাইনি, শিশু বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হচ্ছে।

আজ ১৪ নভেম্বর (শুক্রবার) ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের দল, আপনাদের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে—সবসময় মানুষের পাশে দাঁড়ানো। কখনোই মানুষকে ছেড়ে পালিয়েও যায় না অথবা ভয়ে আত্মসমর্পণও করে না। সেইজন্য মানুষের সুযোগ-সুবিধা, দুঃখ-দুর্দশায় বিএনপি অত্যন্ত সচেতন।”
“তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তত্ত্বাবধানে আমাদের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমাদের এখানে রেজিস্টার্ড ইউনানি-আয়ুর্বেদ ডাক্তার, এমবিবিএস ডাক্তারদের পাশাপাশি বিভিন্ন ধরনের চিকিৎসক আছেন,

এ সময় ডা. জাহিদ হোসেন জানান, “আপনাদের বিভিন্ন কষ্ট অথবা অসুস্থতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ে সময়ে এই ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও বিভিন্ন ইউনিয়নে আয়োজন করবে। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা যে আমাদের সেবা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, এজন্য আমরা ধন্য ও কৃতজ্ঞ। আল্লাহর কাছে লাখ-লাখ শুকরিয়া আদায় করি এবং এইজন্য আপনারা আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনার সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যাতে অতি শীঘ্র বাংলাদেশে নির্বিঘ্নে আসতে পারেন এবং আপনাদের পাশে থাকতে পারেন, সেজন্য আমরা সবাই দোয়া করব। এবং আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া চাই।”এ সময় চারটি উপজেলার বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন ৪ টি উপজেলার ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park