1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে ৬টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৪২টি বৈধ ঘোষণা করেন জেলা রিটানিক অফিসার ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ছয়টি আসনে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম
আজ ৪ জানুয়ারি রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মোট ৪৮ জনের মধ্যে ৪২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে ।
দিনাজপুর১ (বীরগঞ্জ-কাহারোল):
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এরা হলেন-বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট চাঁন মিয়া ও জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়, গণ অধিকার পরিষদের মোঃ রিজুওয়ানুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবৈধ ঘোষণা করা হয় মোঃ মনজুরুল হক চৌধুরী।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ):
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী মোঃ সাদিক রিয়াজ, জামায়াতের একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মোঃ জুলফিকার হোসেন, জাতীয় পার্টি-জেপি’র সুধীর চন্দ্র শীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলীম লীগের মোঃ মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন।

দিনাজপুর-৩ (সদর):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও একই দলের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মোঃ মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মোঃ রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের মোঃ খাইরুজ্জামান, বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলীম লীগের লায়লাতুল রিমা, খেলাফত মজলিসের রেজাউল করিম ও অবৈধ ঘোষণা করা হয় কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায়।দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা):এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এরা হচ্ছেন-বিএনপি’র প্রার্থী আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মোঃ আনোয়ার হোসাইন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এর মধ্যে ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। বিএনপির একেএম কামরুজ্জামান, জামায়াতের মোঃ আনোয়ার হোসেন, এনসিপি’র ডাঃ আব্দুল আহাদ, জাতীয় পার্টির মোঃ কাজী আব্দুল গফুর, মজলিসের মোঃ আব্দুল কাদের চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ২ নেতা। এরা হলেন-পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এজেডএম রেজওয়ানুল হক ও বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল ও মোঃ রুস্তম আলী, অবৈধ ঘোষণা করা হয় আমজনতা দলের ইব্রাহীম আলী মন্ডল।দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট):এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮ জন। এদের মধ্যে বিএনপি’র ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ রেজাউল হক, এবি পার্টির মোঃ আব্দুল হক, ইসলামী আন্দোলনের মোঃ নুর আলম সিদ্দিক, বাসদের মোঃ আব্দুল হাকিম অবৈধ ঘোষণা করা হয় দুই স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ ও মোঃ আব্দুল্লাহ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park