1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার ১১ জুলাই সকাল ১১ টায়
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সাইবার সুরক্ষা আইন সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিরাপদ রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা এবং সন্দেহজনক বা ফিশিং লিংক থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা বন্ধুত্বের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সন্তানদের শাস্তি না দিয়ে ধৈর্যের সঙ্গে বিষয়টি বুঝিয়ে তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক কোনো বিষয় যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, দায়িত্ববোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে পারলে একটি নিরাপদ, ইতিবাচক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park