1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে শস্য কর্তনের উদ্বোধন,চাষীদের সঙ্গে কৃষক সেজে আমন ধান কর্তনের উৎসবে জেলা প্রশাসক ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরে আমন ধান কর্তনের উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সদরের সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শস্য কর্তন উৎসবের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে নিজ হাতে ব্রি-৫১ জাতের ধান কেটে উদ্বোধন করেন শস্য কর্তন কর্মসূচির। মাথায় টুপি, ঘাড়ে গামছা, হাতে কাস্তে—নিজের শৈশবের কৃষিকাজের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, আমার বাবা ছিলেন কৃষক। ছোটবেলায় বাবার সঙ্গে ধান কাটা, মাড়াইয়ের কাজে অংশ নিয়েছি। আজ আবার সেই দিনগুলোর স্মৃতি ফিরে পেলাম।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন ও দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষারসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কালিকাপুর গ্রামের চাষিরা জানান,
ব্রি-৫১ ধানটি আগাম জাত হওয়ায় বীজতলা থেকে কাটা পর্যন্ত ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়।ধান কাটার পরপরই একই জমিতে আলু বা ভুট্টা চাষের প্রস্তুতি নিতে হয়,একই জমি থেকে দুই মৌসুমে ফসল ঘরে তুলতে পারব।

দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার জানান, ব্রি-৫১ ধান জাতটি আগাম ও উচ্চফলনশীল। এ জাতের ধান চাষে কম খরচে বেশি ফলন পাওয়া যায়। এতে কৃষকরা দ্রুত জমি ফাঁকা করে রবি মৌসুমের ফসল আবাদ করতে পারেন। ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন বলেন, দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এতে প্রায় ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারমূল্য ৪ হাজার কোটি টাকারও বেশি।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতার পঙক্তি উদ্ধৃত করে বলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সে যে আশা।

তিনি আরও বলেন, দিনাজপুর কৃষিতে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। এখানকার উৎপাদিত ধান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় পাঠানো হয়। কৃষকরা এখন প্রযুক্তি নির্ভর কৃষিতে অভ্যস্ত হচ্ছেন। সরকার প্রদত্ত কৃষি অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা সারের যৌক্তিক ব্যবহার, কীটনাশক প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেছেন।”
এ সময় কৃষকদের উদ্দেশে বলেন,
“কৃষকরাই দেশের চালিকাশক্তি। তাদের ঘামে সিক্ত এই মাটির ফসলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার কৃষকদের পাশে আছে, থাকবে—যাতে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।
অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তায় এবার দিনাজপুরে আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park