1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টীয় ধর্মের সবচেয়ে বড় উৎসব “শুভ বড়দিন” উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরে খ্রিস্টীয় ধর্মের সবচেয়ে বড় উৎসব “শুভ বড়দিন” এই দিনটি যথাযথভাবে উদযাপন করা হয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গনে। এই উৎসবকে সামনে রেখে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়।

আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রার্থনার মাধ্যমে দিনের অন্যান্য সকল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে ৪টায় গির্জা প্রাঙ্গনে আলোচনা সভা, শিশুদের নিয়ে কেক কেটে বড়দিনে উৎসব উদযাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বড়দিন উদযাপন উপলক্ষে বিকেলের আলোচনা সভায় দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু এর সভাপতিত্বে, প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, রামকৃষ্ণ মিশন দিনাজপুরের অধ্যক্ষ স্বামী বিভাকানন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শান্তি রানী সংঘের সুপরিওর জেনারেল সিস্টার বীণা এস রোজারিও সি.আই.সি, দিনাজপুরের ভিকার জেনারেল এবং সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল এর পাল পুরোহিত কেরুবিম বাকলা, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি। এ সকলের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সপ্না সুবর্ণা তপ্ন ও লুকাশ সরেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park