1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি অস্থায়ী কর্মচারী চাকরি স্থায়ী করনের দাবিতে বিক্ষোভ সমাবেশ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনিতে চাকরি স্থায়ীকরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন বড়পুকুরিয়া কয়লাখনিতে তৃতীয় পক্ষের অধীনে কর্মরত আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল আলম বলেন, ২০০৮ সালের পর থেকে খনিতে কয়েক দফা কর্মকর্তা নিয়োগ করা হলেও কোন কর্মচারী নিয়োগ করা হয়নি। খনিতে কর্মরত ২৭৬ জন কর্মচারী সূচনালগ্ন থেকে অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি করে আসলেও, খনি কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী করেনি। এ জন্য তাদের চাকরি অনতিবলম্বে স্থায়ী করার দাবি জানন।আন্দোলনকারী শ্রমিকরা বলেন, তাদের চাকরি স্থায়ী করা না হলে, তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, তাদের চাকরি স্থায়ী করা না হলে, তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন।
আগামী ১০ দিনের মধ্যে দাবাদি দাবা মেনে না নেওয়া হলে আরো বৃহত্তম আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এ সময় আরও বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া আউটসোর্সিং স্থায়ী কর্মচারী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা মনোয়ার হোসেন মুকুল, সামসুল আলম, ফাইজুল ইসলাম, আবু সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম বলেন, ‘আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নেওয়া হবে। মন্ত্রণালয় মতামত না দেওয়া পর্যন্ত খনি কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park