1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে ফুলবাড়ীতে শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাধারণ ছাত্রজনতা।
আজ ১৯ ডিসেম্বর( শুক্রবার) দুপুর ২টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: ইমরান চৌধুরী নিশাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা ইব্রাহীম খন্দকার সুরুজ, ইমরান চৌধুরী প্রিন্স, এনসিপি’র ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আহমেদ জাকির , যুগ্ম সমন্বয়কারী জুলকার নাইন শিহাব, যুগ্ম সমন্বয়কারী রাহাত মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর ইসলাম, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম মিলন, সদস্য আসওয়াদ হোসেন প্রমুখ।
সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারসহ আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান এবং পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ তার বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল নেতা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সাথে জনগণের নিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ করারর দাবি জানান তিনি। জুলাইয়ের চেতনা কে উজ্জীবিত রাখতে তিনি শরীফ ওসমান হাদীর নামে ফুলবাড়ীর যে কোন একটি সড়কের নামকরণ করার জোর দাবি জানান।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় হামলার শিকার হন হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করা হয়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তখন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান।
পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park