1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কের মাথায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি কাভার্ড ভ্যান (চট্টগ্রাম মেট্রো-ড-১১-২৪১৫) দিনাজপুর থেকে গাঁজা নিয়ে চিরিরবন্দরের দিকে আসছে। এরপর পুলিশ মাদারগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিলে মাঝিনা এলাকায় সড়কের পাশে গাড়ি ফেলে রেখে সে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে তিনটি বস্তার মধ্যে ২০টি প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ৩ কেজি করে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম জানান, ঈদকে সামনে রেখে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, গাড়ির মালিকানা যাচাই করা হচ্ছে এবং প্রকৃত মাদক কারবারিদের শনাক্তে তদন্ত চলছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুন নবী জানান, উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park