1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে দুদকের গণশুনানি ১৫৯ টি অভিযোগের মধ্যে জেলা পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ নেই

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ১৬৯টি অভিযোগ দায়ের হলেও দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি।গত ১০ নভেম্বর (সোমবার ) সকাল থেকে দিনব্যাপী দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জেলা দুদক কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মো. নুরুল হুদা এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফত হোসেন। গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ, পাসপোর্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরডিসি, শিক্ষা বোর্ড, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, জেলা কারাগার, মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেন।
উপস্থিত কর্মকর্তারা কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি অভিযোগগুলো তদন্তের আশ্বাস দেন। দুদক সূত্রে জানা যায়, গণশুনানিতে মোট ১৬৯টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১২৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় অভিযোগকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো. মারুফত হোসেন বলেন, “দিনাজপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও সেবার মান উন্নয়নে কাজ করছে। জনগণের আস্থা ও স্বচ্ছতা বজায় রাখার ফলেই আজ আমাদের দপ্তরের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। এই অর্জন পুরো পুলিশ বাহিনীর সম্মান বাড়িয়েছে।” দুদক কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, “গণশুনানির মূল উদ্দেশ্য হলো জনগণের অভিযোগ শোনা ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park