1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উৎসব পালিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আজ ১৫ ডিসেম্বর সোমবার রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) ।
এ সময় পুলিশ সুপার কে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার দিকে গুরুত্ব দিতে হবে।”

এ সময় বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, বরং এটি এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও আলোকিত ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতীক। দীর্ঘ পঁচিশ বছরে এ প্রতিষ্ঠান যে সাফল্য, সুনাম ও গৌরব অর্জন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এখান থেকেই গড়ে উঠেছে অসংখ্য মেধাবী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক, যারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।”পুলিশ সুপার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে পারলে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়া সম্ভব।”

বক্তব্যের শেষাংশে তিনি দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রজতজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park