1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরে এএসপি মুশফিকুরকে প্রত্যাহারের দাবিতে এনসিপি’র অবস্থান কর্মসূচি ,অবশেষে এএসপি প্রত্যাহার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে

গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা এবং সে প্রেক্ষিতে বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস দেয়ায় দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও এনসিপির নেতাকর্মীরা দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তারা মোসফেকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা আহ্বায়ক একরামুল ইসলাম আবির।প্রসঙ্গত, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় এনসিপির শীর্ষ নেতারা সেনাবাহিনীর আর্মড পার্সোনেল ক্যারিয়ারে করে এলাকা ত্যাগ করেন। সেই প্রেক্ষিতে মোসফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি”।

স্ট্যাটাসটি পরে মুছে ফেলা হলেও তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভের মধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ আসে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে প্রত্যাহার করে ১৭ জুলাইয়ের মধ্যে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত আদেশে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোসফেকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, কেবল প্রত্যাহার নয় — তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park