
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীর সকল ইউনিয়নে একযোগে অসহায়, অতি দরিদ্র, ও দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয় ।
আজ ১৫ মার্চ ( রবিবার) সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর উপস্থিতিতে ভি জিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃকাঞ্চন মিয়া এর উপস্থিতিতে ৪৪৯৫ টি হতদরিদ্র অসহায়ের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের সময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম ।
অপরদিকে উপজেলার ৪ নং বেতদিঘী ইউনিয়ন পরিষদের ৪৫১৮ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ এর কার্যক্রম উদ্বোধন করেন ।
উক্ত চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন এর সময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান ,
ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।।