1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিনাজপুরে আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: গবাদি পশু সহ ১০টি ঘর পুড়ে ছাই।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯নং ওয়ার্ডের গরুডাঙ্গা উচ্চগ্রাম আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় আবাসনের অন্তত ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা চিৎকার করে আশপাশের মানুষদের ডাকেন। তবে আগুনের তীব্রতায় ঘরের গবাদি পশু, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park