1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরের ৪২ বিজিবি কর্তৃক ৪৩বোতল (ভারতীয় মদ) ১ লক্ষ ৫৬ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এর দিকনির্দেশণায় বিশেষ অভিযানে বিরলের ধর্মজান বিওপি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ভারতীয় মদ) উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
আজ বুধবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ধর্মজান গ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল এর সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য’র বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park