1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া পাথরখনি পরিদর্শনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া পাথরখনি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৮ জানুয়রি) দুপুরে উপদেষ্টা মধ্যপাড়া পাথরখনি পরিদর্শনে আসেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তিনি খনির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং খনির ব্যবস্থাপনা ও উৎপাদন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন উপদেষ্টা। সভায় খনির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এসএম মাহবুব আলম, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ ভ‚তাত্তি¡ক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক (ভ‚তত্ত¡) মো. আলী আকবর, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী. ডি. এম. জোবায়েদ হোসেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খনির উন্নয়ন, উৎপাদন ও পরিবহন ব্যবস্থাপনা জোরদার করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহব্বান জানান এবং দেশের খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে মত বিনিময় সভায় উপস্থিত একটি সূত্র নাম না প্রকাশের শর্তে জানায়, মধ্যপাড়া খনিতে মজুদ হওয়া পাথরের ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন এবং জমাকৃত বোল্ডার পাথর ব্যবহারে পানি সম্পদ উপদেষ্টার সাথে ফোনে কথা বলেন খনিজ সম্পদ উপদেষ্টা।

পরে তিনি পার্বতীপুর উপজেলার ভবানীপুর থেকে পাথরখনি পর্যন্ত রেললাইন দ্রত সংস্কারের নির্দেশনা দেন উপদেষ্টা। মধ্যপাড়া পাথরখনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ।সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park