1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মো . আশরাফুল ইসলাম , স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধনের পর, ফুলবাড়ী উপজেলা চত্বরে প্রাণী প্রদর্শনী ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সারওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‍উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি)
সামিউল ইসলাম, উপজেলা মৎস অফিসার রাশেদা আক্তার,উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সাহানুর রহমান,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল। এসময় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারী, গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন একজন উদ্যোক্তা সফল খামারি হতে গেলে প্রথমে ঘুম থেকে উঠে গরুর গোয়াল ঘরে যেতে হবে ,গরুর চোখ মুখ হয়ে লক্ষ্য করতে হবে গবাদি পশু সারারাত ঘুমাইছে কিনা, ঠিকম খাবার খাচ্ছে কিনা কোন, কোন প্রকার রোগ- বালাই আক্রান্ত হচ্ছে কিনা, প্রাণিসম্পদ থেকে আয় করতে গেলে প্রাণীর পরিপূর্ণ যত্ন নিতে হবে ,একজন খামারি তিনজন সরকারি কর্মকর্তার চাইতেও বেশি আয় করতে পারে।

প্রাণিসম্পদ দপ্তরের অর্থায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল ডি ডি পি) সহযোগিতায় প্রদর্শনীতে উপজেলার ২৪ জন খামারী তাদের খামারের বিভিন্ন প্রাণি প্রদর্শন করেন। পরে তাদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park