1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি কঠোর অবস্থানে সাঁড়াশি অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি এবং ডগ চেকপোষ্ট স্থাপন কঠোর অবস্থানে অভিযান পরিচালনা করছেন ।
আজ ২২ ডিসেম্বর সোমবার ১১ টায় খুলনা মহানগর এর এনসিপি নেতা মোতালেব সিকদার নামক ব্যক্তিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্খামুক্ত। উল্লেখ্য, গুলিবিদ্ধ ব্যক্তি মোতালেব সিকদার এনসিপি’র খুলনা বিভাগের বিভাগীয় শ্রমিক সংগঠন এর সংগঠক।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর দিকনির্দেশনায় ২৯ বিজিবি র আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park