1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরের ফুলবাড়ি২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায়ের মাঝে ফ্রি ঔষধসহ চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

দিনাজপুর সেক্টর কর্তৃক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় শীতার্ত এবং অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ৬ শতাধিক নারী-পুরুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণ, করোনাকালীন খাদ্য সহায়তা, বন্যাদুর্গত এলাকায় জরুরি উদ্ধার কার্যক্রম, দুর্গম সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ মানবিক সহায়তা, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিজিবির সক্রিয় অংশগ্রহণ এরই প্রতিফলন। আজকের এই শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান কর্মসূচিও এই মানবিক কার্যক্রমেরই অংশ।

চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে।

আজ ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১ টা থেকে বৈকাল ৩ টা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনন্থ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩নং কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় মূহুর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক বিজিবি মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও এই কার্যক্রমে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park