1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের ফুলবাড়িতে খাদ্যবান্ধব অধিদপ্তরের সহায়তা কর্মসূচি’র চাল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার , (দিনাজপুর) বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সরকারি খাদ্যবান্ধব সহায়তা কর্মসূচির আওতায় ২ নং আলাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতি কাড ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ।

২৭ আগস্ট (বুধবার) দুপুর ১ টায় ১০২৭ জন উপকার ভোগির মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ২ নং আলাদীপুর ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিউর রহমান ও ট্যাগ অফিসার উপসহকারী কৃষি মোঃ জাকির হোসেন এর উপস্থিতিতে ১০২৭ জন ভুক্তভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উপকার ভোগিরা ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চাল পেয়ে অনেক খুশি হয়েছেন।
চাল নিতে আসা কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে জানা যায়, তারা এই উদ্যোগে খুবই সন্তুষ্ট। কারণ বাজারে যেখানে চালের দাম ক্রমেই বেড়ে যাচ্ছে, সেখানে সরকারি এই কর্মসূচি তাদের পরিবারকে অনেকটা স্বস্তি দিয়েছে।“আমরা গরীব মানুষ। বাজারে চালের দাম এত বেশি যে কিনতে কষ্ট হয়। কিন্তু এখানে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে আমরা অনেক খুশি।”

খাদ্যবান্ধব কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনপদের নিম্নআয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়নে একইভাবে চাল বিতরণ করা হবে।

ফুলবাড়ীর স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, সরকারের এই উদ্যোগ চলমান থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে এবং খাদ্যসংকট মোকাবিলা করা সহজ হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park