1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরসহ রংপুর বিভাগের ৭ টি জেলার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর বিভাগের ৫ জেলার ৬৩ জন সাংবাদিক ও নওগাঁ ও জয়পুরহাট জেলার ১২ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুর জেলার ১৮ জন, কুড়িগ্রাম জেলার ১১ জন, পঞ্চগড় জেলার ৭ জন, নীলফামারী জেলার ৫ জন, নওগাঁ জেলার ১ জন ও জয়পুরহাট জেলার ১১ জন সাংবাদিকদের মাঝে এসব অনুদানের চেক বিতরণ হয়।
অনুষ্ঠানে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এর সঞ্চালনায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, “সাংবাদিকগণ রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।
বিশেষে অতিথি হিসেবর বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (রিপন), রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ ও পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ রংপুর বিভাগের বিভিন্ন সাংবাদিকগণ।
এসময় অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সুবিধাভোগী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park