
মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুর জেলার, খানসামা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার এর নেতৃত্বে আজ ২৫ নভেম্বর (মঙ্গলবার) একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত করে ৪ টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। উক্ত অভিযানে…
(১)ত্বাসীন স্টোর, পাকের হাট বাজার, খানাসামা, দিনাজপুর প্রতিষ্ঠানের চাল পণ্যে পরিমাপে কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ১,০০০/= (এক হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং ডিলারের কাছ থেকে পণ্য বুঝে নেওয়ার সময়ে পরিমাপের সঠিকতা যাচাইয়ের পরামর্শ প্রদান করা হয়।
(২) পাকের হাট বাজার,খানাসামা, দিনাজপুরের মাছের বাজার ও মাংসের বাজারের দোকানীদের ওজন যন্ত্রের সঠিকতা যাচাই করা হয় এবং দোকানীদের বিএসটিআই হতে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদপত্র গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।(৩) রব্বানী ট্রেডার্স, কাচিনিয়া বাজার, খানাসামা, দিনাজপুর প্রতিষ্ঠানের একটি ডিজেল ডিসপেন্সারে ৫০ মিলি কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ১,০০০/=(এক হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
(৪)ছকি ট্রেডার্স, কাচিনিয়া বাজার, খানাসামা, দিনাজপুর প্রতিষ্ঠানের একটি ডিজেল ডিসপেন্সারে ১০০ মিলি কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ২,০০০/=(দুই হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মহসীন রব্বানী, সহকারী পরিচালক (মেট) এবং জনাব তানভীর আহমেদ , পরিদর্শক (মেট) বিএসটিআই, দিনাজপুর।জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।