1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, খুলনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আলম, অফিসার ইনচার্জ (ওসি), দিঘলিয়া থানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল), খুলনা। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন এস আই আদর্শ,

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ, দিঘলিয়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park