1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

এস.এম. শামীম, দিঘলিয়া:

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলেও এখনো কার্যকর মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা মৌসুম শুরু হওয়ায় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, অপরিচ্ছন্ন ড্রেন ও জলাবদ্ধতার কারণে মশার বংশবিস্তার বাড়ছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার সেনহাটি, দিঘলিয়া সদর, গাজিরহাট, বারাকপুর ইউনিয়নের অনেক এলাকাবাসী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত কোনো নিয়মিত ফগারিং, লার্ভিসাইড স্প্রে বা সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়নি। ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিশেষ উদ্যোগ চোখে পড়েনি বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রতিটি ইউনিয়নে মশা নিধন কার্যক্রম জোরদার, ড্রেন পরিষ্কার এবং নিয়মিত ওষুধ ছিটানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park