1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়া উপজেলায় যিশু খ্রিস্টের জন্মদিন (খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন) উদযাপন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।।

দিঘলিয়ায় ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত দিঘলিয়া উপজেলাধীন মোট ০৮ (আট)টি চার্জ/গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন (খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন) বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়।১। প্রতিটি চার্জ/গির্জায় পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে ধর্মীয় সংগীত পরিবেশনা এবং সম্মিলিত কেক কাটার মাধ্যমে যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়।

২। সেনহাটি ইউনিয়নের অন্তর্গত চন্দনীমহল সিয়ন এজি চার্জে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন অর রশিদ মহোদয় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ আলমসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, খ্রিস্ট ধর্মাবলম্বীগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৩। বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে চার্জ/গির্জাসমূহে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালিত হয় এবং নৌ কন্টিনজেন্ট কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়।অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিঘলিয়া উপজেলায় যিশু খ্রিস্টের জন্মদিন (খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন) উদযাপিত হয়েছে বলে জানা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park