1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পঠিত

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।

​গতকাল বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজ ছিল লক্ষণীয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার একঝাঁক কলম সৈনিক ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মাস্টার নজির আহম্মেদ এবং বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য শেখ মোঃ আলী মিন্টু, আরিফুল ইসলাম হাসান ও ইয়াসিন আলী মোড়ল। সংবাদকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ এবং তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি এম সিদ্দিক উজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সৈয়দ রাশেদুজ্জামান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park