1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া, খুলনা।।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি নেতা গাজী মো. এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য খুলনা জেলা বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক গাজী মো. এনামুল হাচান মাসুমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১০ ডিসেম্বর) থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।এর আগে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত ৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ইশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার অন্তর্গত মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রামানিক, জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা, নাটোর জেলাধীন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিক আলী মিষ্টু, পিরোজপুর জেলাধীন নাজিরপুর থানার অন্তর্গত সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. রাসেল সিকদার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার; চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মো. আসহাব উদ্দিন চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাবেক সদস্য ও নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফেরদৌসী বেগম, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মোছা. আমিনা বেগম অনন্যা, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহুরুল হক, খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সিরাজগঞ্জ জেলাধীন পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সদস্য মুকুল হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, উল্লাপাড়া উপজেলার অন্তর্গত পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এ ছাড়াও বিভিন্ন সময় বেশ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park