1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ার গাজীরহাট মন্দিরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের অনুকূলে খুলনা জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের টাকা  আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

কালী মন্দীর কমিটির পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত আভিযোগ দাখিল করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের উন্নয়নের জন্য এলাকার সনাতন ধর্মাবলম্বীরা আবেদন জানালে ২০২৪-২৫ অর্থবছরে খুলনা জেলা পরিষদ  মন্দীরটির উন্নয়ন বাবদ প্রকল্প পাশ হয়। কিন্তু একটা মহলের প্ররোচনায় ডোমরা এলাকার মৃত কার্তিক বিশ্বাসের পুত্র নারায়ন বিশ্বাস, অরুন রায়ের পুত্র মিঠুন রায় উক্ত মন্দীরের ভুয়া কমিটি দেখিয়ে আংশিক অর্থ তুলে অন্যের জমিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।প্রায় তিন যুগের অধিক সময় ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যে মন্দীরে পূজা আর্চনা করে আসছে সে মন্দীরটির উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। যারা অবৈধভাবে ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরে বরাদ্দকৃত সরকারি অর্থ নির্ধারিত মন্দীরে খরচ না করে অন্য স্থাপনা তৈরি করছে সেটা সরকারি অর্থ নয় ছয়। নির্দিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ ব্যয় না করে প্রতারণা ও দুর্ণীতির শামিল ।

এলাকাবাসী এ অনিয়ম ও সরকারি অর্থ নির্ধারিত মন্দীরে ব্যয় না করে অন্য কাজে ব্যয় করার ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণে ও সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park