1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি:

আসন্ন গাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারে শেখ মো. ফারুক হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি গাজিরহাট ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেবেন।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার আওতায় পরিচালনা করা হবে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের জন্য নিয়মিত গণশুনানির ব্যবস্থা করা হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সেবা নিশ্চিত করা হবে।

নির্বাচনী ইশতেহারে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নারীর ক্ষমতায়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন।
শেখ মো. ফারুক হোসেন বলেন, “আমি গাজিরহাট ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

ইশতেহার ঘোষণাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা গাজিরহাট ইউনিয়নের টেকসই উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে শেখ মো. ফারুক হোসেনের উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয় ভোটারদের মধ্যে ইশতেহার ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park