1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ার গাজিরহাটে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

খুলনা ব্যুরো।।

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি আনু:সাড়ে ১২ টার দিকে মাঝিরগাতী এলাকার বাসিন্দা অনিল পাত্রের পুত্র প্রদীপ পাএ, মৃত শামসুর শেখের পুত্র উজ্জ্বল শেখ, মৃত গফফারের পুত্র ইরান শেখ, আলামিন শেখ, আবালগাতী এলাকার বাসিন্দা মৃত: সাত্তার মুন্সির পুএ মারুফ মুন্সি,

বাজার থেকে ফেরার পথে আবালগাতী এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, পদ্মবিলা এলাকার বাসিন্দা কুবাত মুন্সির পুত্র তৈয়ব মুন্সি, সোহাগ মুন্সি, সুমন মুন্সি, কাজল মুন্সি সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই সেখানে অবস্থান করছিল।

গাজিরহাট ফেরিঘাট সংলগ্ন আবালগাতী এলাকায় পৌঁছামাত্রই দুর্বৃত্তরা তাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে ইরান শেখ, আলামিন শেখ ও প্রদীপ পাত্র গুরুতর আহত হন। আহত উজ্জ্বল শেখ জানান এ সময় তৈয়ব মুন্সির কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং উজ্জ্বল শেখ ও ইরান শেখ এর কাছে থাকা ২ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রদীপ পাত্রের অবস্থা গুরুতর বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, পদ্মবিলা এলাকার তৈয়ব মুন্সি, সোহাগ মুন্সি, সুমন মুন্সি, কাজল মুন্সি সহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর হামলা, মামলা, লুটপাট সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। দিঘলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ বিষয়ে দিঘলিয়া থানার মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্যাম্প সূত্রে জানায় লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park