1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় সুষম স্বাস্থ্য নিশ্চিতে ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।

।দিঘলিয়ায় সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে “সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ”উপজেলা হলরুমে ২৮ শে ডিসেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সোনিয়া শারমিন উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহ, আরো উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মো: বেলাল হোসেন সহকারী উদ্বোধন কর্মকর্তা বারটান আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহ , অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো কিশোর আহমেদ । এসময় আরো উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনির হোসেন,

উক্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, ইমাম,পুরোহিত, সাংবাদিক, এনজিও, কর্মী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী, সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণটি ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ ইং পর্যন্ত চলবে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিঘলিয়া, খুলনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা প্রতিনিধি, কৃষি বিভাগের মাঠকর্মী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে ফলিত পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা সৃষ্টি, মা ও শিশুর পুষ্টি উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি বাস্তব উদাহরণ ও ব্যবহারিক দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এতে দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টিহীনতা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) দীর্ঘদিন ধরে দেশব্যাপী পুষ্টি উন্নয়ন ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park