1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী যুবদল নেতা মুরাদ খানের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার পথের বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, মুরাদ খানের হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সেনহাটি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রশিদ এবং সঞ্চালনা করেন মোল্যা মাহমুদুল হাসান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে নিহত মুরাদের স্ত্রী জান্নাতুল মাওয়া চার সন্তানকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি তার স্বামীর নৃশংস ও পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—নিশ্চিত করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ মোল্লা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরায়ি ইলাহি ইসপিকার, মোহাম্মদ আলী মিন্টু, এস এম গোলাম রহমান, মোল্লা মাহামুদুল, হাসান মিঠু, দিদার মোল্লা, আসাদুজ্জামান, সরদার মিজানুর রহমান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মফিজুর রহমান, আকবর সরদার, তরিকুল ইসলাম ডালিম, আবুল হোসেন, বিল্লাল মোল্লা, আসাদ খামারি, শেখ জাহাঙ্গীর, আজাদ সরদার ও হাবিবুর রহমান প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park