1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় বিজয়া দশমীতে নৌবাহিনীর কড়া নিরাপত্তা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়ায় আজ ২ রা অক্টোবর দিঘলিয়া নৌবাহিনী,দিঘলিয়া থানা পুলিশ, ও আনসার বাহিনীর সমন্বয়ে বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ উদ্যেগে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল নৌবাহিনীর বিশেষ টহল দল।

উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবী বিসর্জনকে ঘিরে হাজারো ভক্ত সমবেত হন। যাতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যে নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসন একযোগে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।দিঘলিয়ার গুরুত্বপূর্ণ নদীপথ ও সড়কগুলোতে নৌবাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মণ্ডপগুলোর প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হয়।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা ও বিজয়া দশমীর সকল কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন।

দিঘলিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে। নৌবাহিনীর টহল কার্যক্রম বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।বিজয়া দশমীর দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা আবেগঘন পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের তালে তালে মায়ের বিদায় দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park