1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি, খুলনা।

দিঘলিয়ায় একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অনুদানের নামে অর্থ আত্মসাৎ এবং ঘটনার প্রতিবাদ করায় এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রতারক চক্র অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে দিঘলিয়ার বারাকপুর মন্দির কমিটির কাছ থেকে কৌশলে উল্লেখযোগ্য মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।

বিষয়টি প্রকাশ পেলে মন্দির কমিটির সভাপতি ও দিঘলিয়া প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিক কিশোর কুমার ঘটনার প্রতিবাদ করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগী হন।
অভিযোগে বলা হয়, এরই পরিপ্রেক্ষিতে প্রতারক চক্রের একজন সদস্য ০১৭৩১০৭২৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে সাংবাদিক কিশোর কুমারকে ফোন করে সরাসরি জীবননাশের হুমকি দেয়।

ফোনে হুমকিদাতা বলেন, আত্মসাৎ করা অর্থ নিয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হলে তিন দিনের মধ্যে গুলি করে হত্যা করা হবে।
ভুক্তভোগী কিশোর কুমার দিঘলিয়া প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। তিনি দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্পন্দন পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে এই হুমকির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পর সাংবাদিক কিশোর কুমার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন এবং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park