1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পঠিত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (অদ্য) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার,দিঘলিয়া-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ আলমগীর শিকদার (২১), পিতা: ফটিক শিকদার, গ্রাম: সেনহাটি, ৮ নম্বর ওয়ার্ড;লাদেন খাঁ (২২), পিতা: নিকবার খাঁ,গ্রাম: সেনহাটি মসজিদপাড়া;
দ্বীন ইসলাম শিকদার (২১), পিতা: শুকুর শিকদার, গ্রাম: সেনহাটি মসজিদপাড়া;
হাবীব শিকদার (২৬), পিতা: শুকুর শিকদার, গ্রাম: সেনহাটি মসজিদপাড়া;
এবং রকি শেখ (২৭), পিতা: জাকির শেখ, গ্রাম: ফরমায়েশ খানা।

অভিযান শেষে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রম পরিচালনা করে আসছিল। নৌবাহিনীর এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park