1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।

নাশকতা মামলায় দিঘলিয়া থানা পুলিশ বারাকপুর ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাইখ হাসনাইন শুভ (২৫) কে গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ শাহ আলম জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে থানার এস আই লিটন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালিয়ে লাখোয়াটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম এ কে এম রেজাউল হোসেন।

গ্রেপ্তারকৃত শুভ ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের দিঘলিয়ায় আগমন উপলক্ষে নগরঘাট খেয়াঘাটে তার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।

গত বছর ২৪ আগস্ট দিঘলিয়া থানায় বিএনপি’র এক নেতা মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত শুভকে আদালতে সোপর্দ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park