1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।

দিঘলিয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদের সঙ্গে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবাগত এসিল্যান্ড রিয়াজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্য বেনজীর আহমেদ মুকুল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, আঃ কুদ্দুস মোল্লা প্রমুখ।
সাক্ষাৎকালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা দিঘলিয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা হয়। নবাগত এসিল্যান্ড রিয়াজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park