1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ থানায় সাধারণ ডায়েরী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।

খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম তাসিন শেখ (১৫)। সে দিঘলিয়া উপজেলার দেয়ারার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও শেখ আসাদের পুত্র।

নিখোঁজ তাসিন শেখ দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাসিন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি দিঘলিয়া থানাকে অবহিত করা হলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ২৩০, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা যেকোনো সহৃদয় ব্যক্তিকে অনুরোধ করেছেন—কেউ যদি তাসিন শেখকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।
যোগাযোগ: ০১৭২৪৬১০৬১৭/ ০১৯৬৪৪৩৬১৬০
নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park