1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় ধ্বসে যাওয়া রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া ৭নং ওয়ার্ড গোলার ঘাট থেকে উপজেলাগামী জনসাধারণের যাতায়াতের একমাত্র সরকারি রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযুক্ত হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা সংগঠিত হওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় দিঘলিয়া বার্মাশীল খেয়াঘাট সড়কে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান সাদ্দাম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর কাদের জনি, সদস্য সচিব মুহাম্মদ আলী টুটুল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন সভাপতি এস এম শামীম,দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, সিপিবির ঢকা মহানগর দক্ষিণের সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সেনহাটি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নবী, আনেয়ার, রায়হান শেখ, রিদয়, সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ। এ সময়ে উপস্থিত বক্তারা বলেন, ফরমাইশখানা গোলার ঘাট থেকে উপজেলায় যাওয়ার এটিই একমাত্র সহজ পথ। কিছুদিন আগে এ রাস্তাটি সজীবনগর উন্মুক্ত পাঠাগারের সামনে ধ্বসে যায় এবং দুইটি প্রাইভেট কভারসহ প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে পথযাত্রীরা। এ দূর্ঘটনা এড়াতে অবিলম্বে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এটি তাদের প্রাণের দাবী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park