
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
রবিবার(১ মার্চ) বিকাল ৫টায় উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দৈনিক আমার একুশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক, দৈনিক আমার একুশ পত্রিকার নির্বাহী সম্পাদক মুক্তি মাহমুদুল হক শিকদার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন, খুলনা গেজেট এর স্টাফ রিপোর্টার একরামুল হক লিপু, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা, বিশিষ্ট সমাজসেবক মোল্যা মাকসুদুল ইসলাম, শেখ রওশন আজাদ, মল্লিক মোস্তাফিজুল ইসলাম লাভলু, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সহ সভাপতি ইব্রাহিম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, প্রচার সম্পাদক বেনজির আহমেদ মুকুল, সদস্য জাহিদ হাসান, সাংবাদিক এস এম মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, সরদার জিয়াউল হক, মোহাম্মদ আলী টুটুল, মোঃ রেজাউল ইসলাম, আবু কাসেদ, আনোয়ার, মোঃ সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মুজিবর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ও সাংবাদিক ফরহাদ কাদির।