1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি।।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ নাসিম উদ্দিন কে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামে এ ঘটনা ঘটে।আহত নাসিম উদ্দিন একই এলাকার বাসিন্দা মোঃ আকরাম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার ছোট মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার সময় পাশের সুগন্ধি গ্রামের বাসিন্দা মোঃ রাজন শেখ (পিতা- শেখ নজির উদ্দিন)-এর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে নাসিম উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে ফিরে যান। এর কিছুক্ষণ পর রাজন শেখ সহ আরও ৩-৪ জন নাসিম উদ্দিনের বাড়ির সামনে গিয়ে তাকে দেশীয় ধারালো অস্ত্র (রামদা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। নাসিম উদ্দিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park