1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন মিছিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া, খুলনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ–জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি’র অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

আনন্দ মিছিলে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন,জেলা যুবদলের সদস্য মিঠু মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষক দলের আহ্বায়ক মোঃ লিটন, স্বেচ্ছাসেবক দলের সেনহাটি ইউনিয়নের আহ্বায়ক এস এম মেহেদী হাসান, সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন মন্টু, ছাত্রদলের সদস্য সচিব হিমেল গাজী, যুব নেতা বাবু গাজী, সেনহাটি ইউনিয়নের যুবদলের সদস্য সচিব শুভসহ আরো অনেক নেতা কর্মী।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park