1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় গভীর রাতে ডাকাতির সময় নিজেদের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভির রাতে ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী জাবেদ আলী শেখের ছেলে তৌহিদুল ইসলামের পথরোধ করে। তিনি দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আহত তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তার কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় ডাকাত দলের এক সদস্য তৌহিদুল কে গুলি করতে গেলে তহিদুল বন্দুক হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে গুলিটি ভুলবশত নিজেদের দলের এক সদস্যের শরীরে লাগে।

নিহত যুবকের নাম সাগর বয়স আনুমানিক ২৫ বছর তার বাবার নাম খোকন এবং মায়ের নাম হাসিনা তিনি দিঘলিয়ার সদর ইউনিয়ন এর দেয়াড়া কলোনির বাসিন্দা।

ঘটনাস্থলেই ডাকাত সদস্য সাগর মারা যায়।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত তৌহিদুল ইসলাম কে খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park