1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় টানা বর্ষায় ভেঙে পড়েছে চন্দনীমহলের প্রধান সড়ক: চরম দুর্ভোগে হাজারো মানুষ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের একাংশ টানা বর্ষণের কারণে ধসে পড়েছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূউত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন কাটাবন, ভুইপাড়া, মালোপাড়া, জেলেপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ বাজার, খেয়াঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস এবং উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু টানা বৃষ্টিতে রাস্তার একপাশ ধসে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশের মাটি ও ইটের দেয়াল ভেঙে খাদে পড়ে গেছে। স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে রাস্তার ওপর গাছের ডাল ও ইট দিয়ে অস্থায়ী সতর্কতামূলক চিহ্ন বসিয়েছেন। বিশেষ করে রাতের বেলায় চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি মেরামত ও টেকসইভাবে সংস্কারের জন্য উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে সম্পূর্ণ সড়কটি ধসে পড়তে পারে এবং গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park