1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় জমকালো আয়োজনে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংবাদিকদের কার্যালয় উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

দিঘলিয়ার সেনহাটি স্টার ২নং গেট বাজারে এক উষ্ণ ও আনুষ্ঠানিক পরিবেশে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন। সোমবার(১ ডিসেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় গণমাধ্যম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সাংবাদিকদের এই নতুন উদ্যোগকে স্বাগত জানান।

উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি আধুনিক ও সক্রিয় সংবাদকক্ষ গণমানুষের সঠিক তথ্যপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, ন্যায় ও সত্যের অনুসন্ধানে সাংবাদিকরা কাজ করলে সমাজ উপকৃত হয়। নতুন অফিসে বসে সাংবাদিকরা আরও গতিশীল, পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যাতে সাংবাদিকদের সফলতা, সুস্বাস্থ্য ও নিরাপদ পেশাগত জীবনের জন্য দোয়া করা হয়। উপস্থিত অতিথিরা নতুন কার্যালয় পরিদর্শন করে কর্মপরিবেশের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ আবুল কাসেম, বাবু সৌমিত্র দত্ত, আবিদ আজাদ, বেনজির আহমেদ মূকুল, কুদ্দুস মোল্যা, জাহিদ হাসান, মিলন প্রমুখ।
উদ্বোধনী এই আয়োজন স্থানীয় সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park