1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় গৃহবধূ রুপা আক্তার নিখোঁজ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া থানাধীন খানপাড়া গ্রামের বাসিন্দা রাসেল কবিরের স্ত্রী রুপা আক্তার (২২) নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজের স্বামী রাসেল কবির দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর–১৫৮৮, তারিখ–৩০ ডিসেম্বর ২০২৫ ইং।

জিডি সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম এলাকার বাসিন্দা মনির বিশ্বাসের কন্যা রুপা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাসেল কবির। দাম্পত্য জীবনে তারা খানপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।

রাসেল কবির পেশাগত কারণে বেশিরভাগ সময় এলাকায় বাইরে অবস্থান করতেন। গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে রুপা আক্তার পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

দীর্ঘ সময় পার হলেও স্ত্রী ফিরে না আসায় স্বামী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি রুপা আক্তারের বাবার বাড়িতেও জানানো হয়। তবে সেখানেও তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে, রুপা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেলে উদ্বিগ্ন স্বামী বাধ্য হয়ে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। সম্ভাব্য আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অসহায় স্বামী দিকবিদিক ছুটেও স্ত্রী রুপা আক্তারের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি সকল সহৃদয় মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন কেউ যদি ছবিতে প্রদর্শিত এই গৃহবধূর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৮৯২-৮২৪৩৭৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park